দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায়, তবে দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ সামরিক ইউনিটগুলো মোতায়েন হতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম প্রেস টিভি মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
প্রেস টিভি জানায়, চেচেন ইউনিটগুলোকে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভের আনুগত্যপ্রাপ্ত বাহিনী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হস্তক্ষেপকে ‘জিহাদ’ বা ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। এতে তারা ইরানকে রক্ষায় ধর্মীয় দায়িত্ব হিসেবে লড়াইয়ে অংশ নেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে মার্কিন বিমান অভিযান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্থল অভিযান পরিকল্পনা করছেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরাইলের সামরিক স্থাপনা ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্য করেছে।
এদিকে, ইউক্রেনীয় বাহিনীর প্রকাশ্যভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সমর্থন প্রদানের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই সংঘাতের বিস্তৃত প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের সঙ্গে যুক্ত হতে পারে।
এমএস/